পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১২৬৯ জন। অংশগ্রহণ করেন ৯৯৭ জন। উপস্থিতির সংখ্যা ৭৮.৫৭। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ^বিবিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুত্তি সম্পন্ন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক মনিটরিং করেন। তাঁরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং সার্বক্ষণিক মেডিকেল টিমের ব্যবস্থা ছিল। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করেন। অভিভাবকদের জন্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব শেডে বসা ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা ছিল। উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. নজরুল ইসলাম বলেন, জাতীয়ভাবে ২০টি বিশ^বিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশহিসেবে আমরা প্রথমবর্ষের প্রথম ধাপের সি ইউনিটের পরীক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী, সরকারের বিভিন্ন অংশীজন সর্বোপরি পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সি ও বি ইউনিটের পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হলেও আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা বিশ^বিদ্যালয় কেন্দ্র ছাড়াও পাবনা শহরের আরও পাঁচটি কেন্দ্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা যথারীতি সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ১০ এপ্রিল বিকাল ৩.০০ মি. থেকে বিকাল ৪.০০ মি. পর্যন্ত অনুষ্ঠিত হবে। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

