স্টাফ রিপোর্টার : রত্নদ্বীপ রিসোর্ট প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসে এতিমদের জন্য নিয়েছে বিশেষ উদ্যোগ। আলাদা এমন চমকপ্রদ উদ্যোগ গ্রহণ নজর কেড়েছে সবার। রত্নদ্বীপ রিসোর্টের কর্তৃপক্ষের পক্ষ থেকে এতিমদের জন্য সুস্বাদু ইফতার প্যাকেট বিতরণ করা হচ্ছে, যাতে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একা না হয়ে, এই রমজান মাসে সবার সান্নিধ্যে তারা যেনো একটু আনন্দ নিয়ে করতে পারে ইফতার। ইফতারীতে সৌদি আরবের গাওয়া, লাবাং, ক্রাউন রাইস, আরবিক খাপসা রাইসসহ দুবাই, কাতার, আবুধাবী, ওমান ও বিশে^র বিভিন্ন দেশের খাবারের আয়োজন রাখা হয়েছে। রত্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন জানান, রমজান মাস হচ্ছে দান-খয়রাতের মাস, সাদগায়ে জারিয়ার মাধ্যমে আত্মিক এক প্রশান্তি গ্রহনের মাসে। এতিমদেরকে একটু দেখলে মালিক খুশি হন। আর আমাদের সকলের দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি, এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর এবং তাদের ইফতারে একটু হলেও শান্তি ও স্বস্তি পৌঁছে দেওয়ার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

