মহসীন মল্লিক : বেড়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়েছে। নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল পরিবহন ও বিক্রির অভিযোগে এসআর ট্রাভেলসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার দিবাগতরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা। অভিযান কালে বেড়া বাজারে অবস্থিত এসআর কুরিয়ার সার্ভিসের একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় ঘটনাস্থলে বেড়া মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বেড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযানে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমে অফিসটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। কুরিয়ার সার্ভিসের ম্যানেজারের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি আসছেন বলে জানান এবং অফিস এখানে হলেও গোডাউন অন্যত্র অবস্থিত বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাদের দেওয়া তথ্যানুযায়ী অন্য একটি লোকেশনে যাওয়ার জন্য গাড়ি ঘোরানো হলে, এ সুযোগে দ্রুত গোডাউনের তালা খুলে জালের বস্তা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুনরায় ঘটনাস্থলে গেলে কুরিয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী পালিয়ে যায়। সঙ্গে থাকা এক ভ্যানচালকের কাছ থেকে বিশ্বনামে এক ব্যক্তির (সাংবনগ্রাম) স¤পৃক্ততার তথ্য পাওয়া যায়। অভিযানে মোট ২২ বস্তা চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি। আমাদের এ অভিযান আগমীতে চলমান থাকবে। জব্দকৃত মালামাল বেড়া মডেল থানার এসআই আলী আজমের জিম্মায় রাখা হয়েছে। উল্লেখ্য, চায়নাদুয়ারি জাল দেশের মৎস্যস¤পদ ধ্বংসের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী এ ধরনের জাল তৈরি, আমদানি, বিপণন, গুদামজাত, পরিবহন ও অধিকারে রাখা স¤পূর্ণ নিষিদ্ধ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

