স্টাফ রিপোর্টার : পৌর এলাকার নানা শ্রেনী পেশার অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন পাবনা পৌরসভার টানা চারবারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মরহুমা তমা ইসলাম পুস্প। গতকাল বাদ জুম্মা বেলা দুটোয় শহরের টাউন হল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পুরো টাউন হল মাঠ পরিপূর্ণ হয়ে যায় মানুষে। নামাজে জানাজার পূর্বে সেখান মরহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত কথা বলেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস এমপি, আব্দুস সামাদ খান মন্টু, তৌফিক হাবিব, নেছার আহমেদ নান্নু, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, আশরাফ প্রামানিক ও মরহুমার স্বামী রেজাউল ইসলাম হেলাল। জানাজা নামাজ পরিচালনা করেন দিলালপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বুখারী। পরে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। পরোপকারী সমাজসেবিকা তমা ইসলাম পুস্প চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার বেলা একটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দিলালপুর বেলতলা রোডের বাসিন্দা ও বানী সিনেমা হল মোড়ের টাইম টু ড্রীম জেনস্ পার্লারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম হেলালের স্ত্রী এবং এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল বারীর বড় পুত্রবধূ। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

