নিজস্ব প্রতিনিধি : পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর বিদিমন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ) এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সম্পাদক তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ)। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনএসআই পাবনার উপ-পরিচালক লুৎফর কবির, ডিআইও-১ পুলিশ ইন্সপেক্টর মুহম্মদ আনোয়ার হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম, সৎসঙ্গের দপ্তর সম্পাদক বলাইকৃষ্ণ সাহা, সদস্য চিত্তরঞ্জন দাস, দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, হিমাইতপুর পুলিশ ফাঁরির ইনচাজী তরিকুল ইসলাম, ডিএসবির আব্দুল কালাম আজাদ, এনএসআই এর মাহফুজুর রহমান, ডিএসবি’র পারুল ইসলাম, সৎসঙ্গের সহ-কোষাধ্যক্ষ অমিত সরকার, স্থানীয় বিএনপি নেতা ও সমাজ সেবক আফজাল হোসেন প্রমুখ। সভায় জানানো হয় আগামী ২, ৩ ও ৪ মার্চ পর্যন্ত তিন দিন ব্য পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে সুন্দরভাবে পালন করার জন্য সকলে মিলে সার্বিক সহযোগিতা করতে হবে। এসময় উৎসবের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

