স্টাফ রিপোর্টার : সদরের দোগাছী ইউনিয়নের জহিরপুর এলাকায় জিলাল ও বিলালের বসতবাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার দুটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে চরম দুর্ভোগে পড়েন। ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, ধ্বংসস্তুপে পরিণত হওয়া ঘরবাড়ি ঘুরে পরিদর্শন করেন এবং সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় সংসদ সদস্য শিমুল বিশ^াস তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা প্রদান করেন এবং দুর্গত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ক্ষতিগ্রস্ত বসতঘর পুননির্মাণ ও প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম দ্রুত গ্রহণের আশ^াস দেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। দুর্যোগের এ কঠিন সময়ে মানবিক সহায়তা অব্যাহত থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করে ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানান। এসময় জেলা শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিন, জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক এবং ট্রাক চালক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

