স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগার চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকালে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগার অভিযোগ করেন, বিএনপি আমাদের নির্বাচনী অফিস করতে বাঁধা দেওয়াসহ আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। আমাদের লিফলেট বিতরণে বাঁধা দেওয়াসহ ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগও দিয়েছি। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে বলেন,একটি বিশেষ দল নির্বাচনে আমাদের নানাভাবে বাধা সৃষ্টি করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আছগার বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশের মানুষ। তিনি বলেন,আমি শীঘ্রই আমার নির্বাচনী ইশতেহার ঘোষনা করবো। নির্বাচনে তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনসহ সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় পাবনা-৩ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান পাবনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এস এম সোহেল, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান, পাবনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুল হক, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু হুরায়রাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

