স্টাফ রিপোর্টার : পাবনা শহরের শহীদ বুলবুল সরকারি কলেজের সামনে আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হলো মেসার্স আল হাবিব স্যানেটারী এন্ড টাইলস এক্সক্লুসিভ ডিলার শো- রুম। সিবিসি টাইলস এর পরিবেশক এ প্রতিষ্ঠান। গতকাল সন্ধ্যায় উপস্থিত সূধীজনদেরকে সাথে নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন সিবিসি টাইলস এর ডিজিএম মো. জাফর ইকবাল। এ সময় সিবিসি টাইলস এর ম্যানেজার মো. মাসুদ রানা, ম্যানেজার মো. বদরুদৌজ্জা ভুইয়া, ডেপুটি ম্যানেজার মো. তমাল হোসাইন, এক্সকিউটিভ মো. আসাদুল ইসলাম এবং এক্সক্লুসিভ ডিলার শো- রুমের প্রোপাইটার মো. শওকত আলীসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সকলে মিলে বিশাল একটি কেক কেটে এ অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নেন। এর আগে অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ আগত সূধীজনদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

