স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, জনগনের স্বপ্নের পাকা ধান মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে দাড়িপাল্লায় মাপবেন তা হবে না, হতে দেওয়া হবে না, দেশপ্রেমিক বিএনপি প্রেমিক জনতা এটি হতে দিবে না। এখনো সময় আছে যারা ভুল বুঝে ধানের শীষের বিপক্ষে রয়েছেন, আপনাদের শেষবারের মতো সতর্ক করে বলছি নিজেদের বলয়ে ফিরে আসুন। আপনাদের কারনে মানুষের পাকা ধান নষ্ট হলে মানুষ যেমন ছাড়বে না, তেমনি কখনো আর বিএনপি করতে পারবেন না। বিএনপি করবেন আর ধানের শীষে চিটে ধরাবেন এটা কেউই সহ্য করবে না। দলের প্রধান তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখাবেন, দলের সিদ্ধান্ত মানবেন না এটা তো হতে পারেনা। অন্য কাউকে দল মনোনয়ন দিলে আমি তো তার পক্ষে মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতাম। দলের বিরুদ্ধে আর প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিলে আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। আসুন আমরা সকলে মিলে প্রমান করি ঈশ^রদী-আটঘরিয়ার মাটি ধানের শীষের ঘাটি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা কেউ ধানের শীষে ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। আসুন এখনো সময় আছে, সকলে ঐক্যবদ্ধভাবে পাবনা-৪ আসনে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করি। ধানের শীষ এদেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের মানুষের অধিকার রক্ষায় এবং আগামী দিনে গণতন্ত্রের মহান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ধানের শীষকে বিপুলভোটে জয়ী করতে হবে। গতকাল বিকালে ঈশ^রদী পৌর এলাকার মশুরিয়া পাড়ায় নির্বাচনী সভা ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদুল ইসলাম নিরব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ^রদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিব, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আল ওমর খান সুমার, সাবেক সহ-সভাপতি আব্দুল রাজ্জাক ফিরোজ, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সৌদি আরব শ্রমিক দলের সাবেক সভাপতি শাহ আলম, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আওয়াল কবীর, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন। সঞ্চালনা করেন ঈশ^রদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

