মহসীন মল্লিক : বেড়া থানাধীন সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে নির্বাচনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ। গতকাল বুধবার সকালে বেড়া মডেল থানায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।বেড়া থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য সকল অপরাধ যাতে না হয় সে বিষয়ে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। কোথাও কোন অপরাধ সংক্রান্তে কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল জনাব মোঃ লাবিব আব্দুল্লাহ ও জনাব নিতাই চন্দ্র সরকার অফিসার ইনচার্জ বেড়া মডেল থানা পাবনার মাধ্যমে একটি মোবাইল ফোন চাকলা ইউনিয়নের দফাদার মোঃ রেজাউল ইসলাম কে ভালো কাজের স্বীকৃতি হিসেবে উপহার প্রদান করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

