স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন পরিচালিত (জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান) পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল প্রতিষ্ঠানের নতুন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা। বাদ্যযন্ত্রের তালেতালে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীরা নাচ, নাগ, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত সবার মন জয় করেন। প্রতিষ্ঠানের নিজস্ব থিমসং (মোরা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বিকশিত কোমল প্রাণ….) এর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রায় ৩ ঘন্টা যাব শিক্ষার্থীরা তাদের নাচ, গান, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। অনুষ্ঠান পরিবেশনায়-কি বোডে ছিলেন-রাইসুল রহমান, লিড গিটারে-মারুফ, বেজ গিটারে-কৃষ্ণ কর্মকার, অক্টোপ্যাডে-নাজমুল, তবলায়-বাবুল। সংগীত পরিচালনায় সমীর মজুমদার ও নৃত্য পরিচালনায় ছিলেন আফিয়া উল হুসনা বনি। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: মাহমুদুল হক (আলাউদ্দীন), জানান প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিবজিত কুমার নাগ শৃঙ্খলার সাথে অনুষ্ঠান উপভোগ করার জন্য অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

