জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    এক বছরে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন ৪০টি সহিংসতারোধে সামাজিক সংবেদনশীলতা ও নাগরিক অংশগ্রহণ জোরদারের আহ্বান এমএসএফ’র

    0
    By Dainik Ichhamoti on January 31, 2026 স্থানিয়

    স্টাফ রিপোর্টার : পাবনা জেলার চাটমোহর উপজেলার নারী নেতৃত্বের বিকাশ, নারী–পুরুষের প্রকৃত সমতা, লিঙ্গ ভিত্তিক সহিংসতার অবসান এবং নারী ও কন্যা শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো ন্যায় ভিত্তিক, মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এসব মূল্যবোধই একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণের মূল ভিত্তি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, পাবনা জেলার চাটমোহর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাল্যবিয়ে, নারী ও শিশুনির্যাতন, ধর্ষণ, যৌতুক জনিত সহিংসতা এবং প্রকাশ্যে নারীর প্রতি যৌন হয়রানি ও অশ্লীল আচরণের মতো লিঙ্গ ভিত্তিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ শুধু ভুক্তভোগীর জীবনকে বিপর্যস্ত করেনা, বরং সামগ্রিক ভাবে সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে মারাত্মক ভাবে ব্যাহত করে। ২৮ জানুয়ারী সকালে চাটমোহরে এমএসএফ এম্পাওয়ার হার প্রকল্পের পক্ষ থেকে বার্ষিক কর্মকান্ড তুলে ধরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, মানবজমিনের সঞ্জিত সাহা কিংশুক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মাসুদ রানা, নয়াদিগন্তের নুরুল ইসলাম, ইনকিলাবের জাহাঙ্গীর আল, সমকালের শামীম হাসান মিলন, আমার সংবাদের হাবিবুর রহমান শিমুল, আজকের পত্রিকার শুভাশীষ ভট্রাচার্য্য প্রমূখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জিইএফ কমিটির সভাপতি শাহিদা সুলতানা। সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় কমিউনিটি ও এমএসএফ’র ফ্যাক্টফাইন্ডিংস এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পাবনার চাটমোহর উপজেলায় ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের অন্তত ৪০টি ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান স্পষ্ট ভাবে নির্দেশ করে যে, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এখনো একটি গুরুত্বর সামাজিক সংকট হিসেবে বিদ্যমান। বিশেষজ্ঞদের মতে, এই সংকট মোকাবিলায় কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, নাগরিক সমাজের সক্রিয় অংশ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহি মূলক উদ্যোগ জোরদার করা অত্যন্ত জরুরি। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যখন তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সমাজে সক্রিয় ভূমিকা রাখতে পারে, তখনই সহিংসতা প্রতিরোধ কার্যকর ভাবে সম্ভব হয়। এই লক্ষ্যকে সামনে রেখে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) পাবনার চাটমোহর উপজেলায় ‘এমপাওয়ারহার ’ প্রকল্প বাস্তবায়ন করছে। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় পরিচালিত নাগরিকতা সিইএফ প্রোগ্রামের আওতায় এই প্রকল্পটি চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির স্থানীয় অংশীদার সংগঠন হিসেবে ‘বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি’ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে। অভিজ্ঞতায় দেখা গেছে, চাটমোহর উপজেলায় নারী ও শিশুরা পারিবারিক ও সামাজিক পর্যায়ে যৌন হয়রানি, বাল্যবিয়ে এবং নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জেন্ডার সমতা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ে ধারণা সুদৃঢ় করতে এমপাওয়ারহার প্রকল্পের আওতায় ২০২৫ সালে এক বছরে ১টি ইনসেপশন মিটিং, ৭৭টি মাসিকসভা, ১১টি ওয়ার্কশপ, ৩টি ত্রৈমাসিক সভা, ১১টি পিয়ার লার্নিং সেশন, ২টি লিগ্যাল এইড মিটিং, ৫টি ফ্যাক্টফাইন্ডিং কার্যক্রম এবং ৪টি লিটিগেশন সাপোর্ট প্রদান করা হয়েছে। পাশা পাশি প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্য বিশিষ্ট একটি করে ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটিফোরাম (জিইএফ) গঠন করা হয়েছে। চাটমোহর থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চাটমোহর থানায় মোট ১৮৭টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলা ৩২টি এবং ধর্ষণ মামলা ৬টি। জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নির্যাতিত ৭জন নারীর জন্য ১০ লক্ষাধিক টাকা দেনমোহর আদায় করে দেওয়া হয়েছে। একই সময়ে প্রায় ৫ শতাধিক এডিআর মামলা নিষ্পত্তি হয়েছে। উল্লেখ্য, এমপাওয়ারহার প্রকল্পটি শুধু চাটমোহরে নয়; দেশের ৭টি জেলার ৬৭টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে এবং ২০২৫–২০২৭ মেয়াদে প্রকল্পটির কার্যক্রম চলমান থাকবে। প্রকল্পটির মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন জোরদার করা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা এবং স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তোলায় অবদান রাখা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসাই পারে এই সহিংসতা বন্ধ করতে। সংবাদ সম্মেলনে এমএসএফ এম্পাওয়ার হার প্রকল্পের ডিএইচআরএমও কামাল আহমেদ সিদ্দিকী ও উএফ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ

    বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    January 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec   Feb »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.