ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক রানাকে (৫০) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে পৌর শহরের শরৎনগর বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। ওমর ফারুক শহরের চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার মৃত মোকসেদ আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ভাঙ্গুড়া সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেনের শ্যালক। এ বছরের মে মাসে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় তদন্তকালীন আসামি হিসেবে তাকে আটক করা হয়।
জানা যায়, ২০১৪ সালে ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের কমিটি গঠন হয়। এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসানাইন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটিতে ওমর ফারুক রানা সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পরে ২০১৭ সালে আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করলে এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর ফারুক রানা। ওমর ফারুক রানা রাজনীতি ছাড়াও বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সাথে সঙ্গে জড়িত রয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে সাংগঠনিকভাবে প্রভাবশালী নেতা ওমর ফারুক। তিনি ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন বিএনপি’র অফিসের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় ওমর ফারুককে আটক করা হয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

