সুজানগর প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২আসনে ৫জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেল ও গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ নাসির উদ্দিন। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ওই সকল প্রার্থী সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের কাছ তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকালে প্রার্থীদের সাথে ৪জন করে দলীয় নেতা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

