নিজস্ব প্রতিনিধি : সাঁথিয়া উপজেলার ৭০ নং আড়িয়াাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাস্টার প্রধান ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বিলকোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, চৈত্র হাঁটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা শারমিন, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাশিদা খাতুন, প্রাক্তন সভাপতি হোসনেয়ারা, শিক্ষানুরাগী আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম , এ, এফ, এম, আল ঈমাম কানন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলে শিক্ষাবিদ নাজমা বেগমের ভূমিকার কথা তুলে ধরে শিক্ষাক্ষেত্রে তার অবদানকে স্মরণ করেন। শেষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে প্রধান শিক্ষক হিসেবে তিনি অবসর গ্রহন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

