স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন দেশ টা কে চালাচ্ছেন এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, গত ২৭ নভেম্বর ঈশ^রদীতে প্রকাশ্যে জেলা জামায়াতের আমীর আবু তালেবের নেতৃত্বে জামায়াত শিবির ক্যাডারা অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মী দের উদ্দেশ্যে গুলি ছুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করে। সে সময় জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। জামায়াতের সন্ত্রাসীরা বিএনপির একনিষ্ঠ কর্মী মক্কেল মৃধা ও তার ছেলের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ব্যাপারে ঈশ^রদী থানায় মামলা করতে গেলে পুলিশ জামায়াত নেতা তালেব মন্ডলকে আসামী করায় মামলা নিতে অস্বীকার করে। সেই কারনেই আমার প্রশ্ন দেশটা কে চালাচ্ছেন ? তিনি এও বলেন, পাবনা -৪ এর নির্বাচনী এলাকার চরগড়গড়ীতে জামায়াতের এক দল মহিলা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে প্রচার চালাচ্ছিল এই বলে যে, ” আল্লাহ নিজেই জামায়াতের দাঁড়ি পাল্লা কে জেতাতে উঠে পরে লেগেছেন “। তাদের ঐ কথায় মক্কেল মৃধা লোকজন বিরোধিতা করা নিয়ে এ হামলার সুত্রপাত। বিএনপির উপর হামলা চালিয়ে উল্টো বিএনপিকে এবং আমাকে দোষরোপ করে জামায়াত মিছিল মিটিং করে যাচ্ছে। তাদের মিটিং থেকে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে পাবনা ছাড়া করা হবে। আমি তাদের বলতে চাই আমি হাবিব ঐ সব হুমকি ধামকি পরোয়া করি না। জীবনের উপর দিয়ে অনেক ঘাত প্রতিঘাত আক্রমন চলেছে সব কিছু মোকাবেলা করে ঠিকে আছি সামনে দিনেও বুক উচিয়ে টিকে থাকবো। গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা জেলা বিএনপি আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী জামায়াতের সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবী জানান। সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, প্রবীণ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

