স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের প্রয়াত তিনজন সদস্য মরহুম এ্যাড. শফিকুল ইসলাম শিবলী, মরহুম এ্যাড. সেরাজুল ইসলাম তোতা ও কবি সাজেদ রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে পাবনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। তাদের স্মরণে গতকাল সন্ধ্যায় ক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহ সাধারন সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ডেইলি ষ্টারের প্রতিনিধি আহমেদ হুমায়ন কবির তপু, ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন ও কবি সাজেদ রহমানের ছেলে সরকার শিবলী শরীফ দুর্বার। বক্তারা স্বচ্ছ ও পরিচ্ছন্ন সাংবাদিকতায় তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্লাবের মসজিদ ঘরের ইমাম হাফেজ তরিকুল ইসলাম। সভা ও দোয়া মাহফিলে ক্লাবের সদস্যবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

