স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনাতে গতকাল বিশাল শো-ডাউন করেছে বিএনপির নেতাকর্মীরা। দলের নেতাকর্মীসহ নানা শ্রেনী পেশার নানা বয়সী মানুষের ঢলে মুখর হয়ে ওঠে রাজপথ। দলের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা, ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পাবনার ৪ টি আসনে ঘোষিত দলের প্রার্থী শিমুল বিশ^াস, হাবিবুর রহমান হাবিব, হাসান জাফির তুহিন ও সেলিম রেজা হাবিবের ছবি বহন করে। নানা স্থান থেকে বিশাল বিশাল খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয় সমাবেশস্থল এডওয়ার্ড কলেজ মাঠ চত্বরে। যেনো মানুষের ঢল নামে এডওয়ার্ড কলেজ মাঠে। সেখানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের নিরাপত্তার প্রতীক। আর তাই সকলকে ঐক্যবদ্ধভাবে পাবনার প্রতিটি আসনে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আমার সকলে মিলে দেখিয়ে দেবো পাবনার মাটি বিএনপির ঘাটি, শহীদ জিয়ার ঘাটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়্ াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাটি। মানুষ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে, তারা ১৭ বছর নিজের ভোটটি নিজে দিতে পারেনি। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। শহীদ জিয়ার সৈনিকেরা কোনো অন্যায় অপশক্তির কাছে মাথা নত করবে না। সমাবেশ শেষে এডওয়ার্ড কলেজ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানেও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা তৃণমূল পর্যায়ের প্রতিটি ঘরে ঘরে হাট বাজারে ক্ষেত খামারে গিয়ে সাধারন মানুষকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

