নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ২৫ তম মৃত্যুবার্ষিক পালন করেছে দক্ষিন রাঘবপুরের আমানুল্লাহ স্মৃতি সংসদ পাবনা। এ উপলক্ষে গতকাল বাদ আসর সেখানে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুন্নবী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল গফুর, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, সদর থানা বিএনপির সাবেক সদস্য ওহিদুল ইসলাম টুটুল, মরহুম মুক্তিযোদ্ধা বকুলের ছোটো ভাই সাইফুল ইসলাম লোটন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তসলিম হাসান খান সুইট প্রমূখ। বক্তারা জেলায় জাতীয়তাবাদী রাজনীতিকে সুসংগঠিত করতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা মুক্তিযোদ্ধা বকুলকে একজন দক্ষ মানবিক সংগঠক হিসেবে উল্লেখ করে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ সাধারন মুসুল্লিরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

