বিশেষ প্রতিনিধি : দুই এতিম শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান। এদের মাঝে একজন মেয়ে শিশু মরিয়ম (বয়স ৮ বছর) এবং একজন ছেলে শিশু ইসমাইল (বয়স ৬ বছর)। ছেলেটি যখন মায়ের গর্ভে মাত্র তিন মাস, তখনই তাদের বাবা মারা যান। আর মাত্র ৩১ দিন আগে মারা গেছেন তাদের মা। এখন তারা একেবারেই অসহায়—অসহায়েরও চেয়ে বেশি অসহায়। সোস্যাল মিডিয়াতে তাদের হৃদয়বিদারক জীবনের ভিডিও প্রকাশিত হলে, বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সাথে সাথে মানবিক উদ্যোগ নিয়ে দুই শিশুর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন শিশু দুই ভাইবোনের পড়ালেখার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষনা দেন। এ উপলক্ষে গতকাল জেলার চাটমোহরের খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদত হোসেন, আবু হানিফ, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমাসহ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

