স্টাফ রিপোর্টার : পাবনা শহরের শালগাড়িয়াস্থ খেয়াঘাট পাড়ার বাসিন্দা জেলার প্রবীণ বিজ্ঞ আইনজীবী মরহুম শরীফ উদ্দিন বিশ^াসের স্ত্রী ও প্রখ্যাত বাম নেতা কমরেড টিপু বিশ^াসের বড় ভাবী রোকেয়া বেগম রুনুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী এ আর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, এক্স ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি গৌতম চক্রবর্তী, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, প্যারাডাইস স্টুইস্ এর ব্যবস্থাপনা পরিচালক এ এস এম নুরুল আমিন সোহেল, এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি রেজাউল কবির শরীফ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সহ সভাপতি কাওসার হোসেন রিন্টু, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা ড্যাবের সাধারন সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, বিশিষ্ট শ্যুটার ও রাইফেল ক্লাবের সদস্য সাইদুল ইসলাম শিশির, ব্যবসায়ী হীরা, সেলিম, ডা. গোলাম মওলা, বাচ্চু, মানিক, হেলাল, দিলু, শরীফ আনোয়ার প্রমূখ গভীর শোক প্রকাশ করে মরহুমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক সময়ে জেলার বিশিষ্টজন পাবনা পৌরসভার নির্বাচিত কমিশনার (১৯৩৮-১৯৪২) স্বনামেখ্যাত মোখতার মৌলভী রহিম উদ্দিন আহমেদের মেজো মেয়ে ও সানিকদিয়ার চর এলাকার প্রখ্যাত জমিদার মরহুম ফকির উদ্দিন বিশ^াসের বড় পুত্রবধূ রোকেয়া বেগম রুনু অসুস্থতাজনিত কারনে শুক্রবার দুপুরে ঢাকাতে ইন্তেকাল করেন। তিনি নুরিন শরীফ, জাভেদ শরীফ নেছাছ, জাহিদ শরীফ জেসন, জাকির শরীফ নোমান, নাজনীন শরীফ ইথার ও নাসরিন শরীফের মাতা। তিনি পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনমের মেজো ফুপু। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
