নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বিকালে পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পারচিথুলিয়া বাজার প্রাঙ্গনে প্রায় আটশো অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন যুবদলের নেতাকর্মীরা। স্থানীয় যুবদল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও পাবনা পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম রুপম। এ সময় জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আলম বিশ^াস, যুবদল নেতা মেহেদী হাসান, আলাউদ্দিন মোল্লা, শাহজাহান প্রামানিক, মজনু, মন্টু খান, আশিকুর রহমান আশিক, সাগর আহমেদ, আব্দুল মোমিন, রাকিব হাসান, শামিম মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. শিমুল বিশ^াসের বিজয়কে সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূল পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করতে নিরলসভাবে কাজ করে যাবার আহবান জানান। খাবার গ্রহনকারী অসহায়দের সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাত করেন যুবদলের নেতাকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

