স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ^রদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্পের পেছনের দিকের অংশে কাঠের স্তুপে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তুুপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সাথে সাথে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক প্রকল্প এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

