স্টাফ রিপোর্টার : পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। ফসল, গাছ- গাছালি জীব জন্তু এ প্রভাবের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। গরমের দিনে অসহনীয় গরম, বৃষ্টিপাত কমে যাওয়া, ঝড়,জলোচ্ছাস তুফান, সাইক্লোন বেড়ে যাওয়া এসবই জলবায়ু পরিবর্তনের স্পষ্টতর প্রভাব। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা পাকশি সড়কে বৃক্ষরোপণকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, পরিবেশবিদ আব্দুল হামিদ খান এসব কথা বলেন। তিনি বলেন, প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল, অথচ বৈদ্যুতিক ফ্যান না চালালে গরমে টেকা যায় না! আর গরমের দিনে তাপমাত্রা এতো বেশি বেড়ে যায় যে, বাইরে বের হওয়াই কষ্টকর হয়ে যায়। গতবছর বাংলাদেশে তাপমাত্রা উঠেছিল প্রায় ৪৩ ডিগ্রী সেলসিয়াস। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতির জন্য দায়ী বর্তমান জলবায়ু সংকট। যতদিন যাবে গরমের মাত্রা আরও বাড়তেই থাকবে। পাবনা- পাকশি সড়কের টিকরি (বাঁশ হাটা) এলাকায় বৃক্ষরোণের সময় পাবনা সিটি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, হেমায়েতপুর তপোবন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম কাবুল, প্রাক্তন সেনা সদস্য খাইরুল ইসলাম, ছড়াকার মহসিন আলী, স্থানীয় প্রধান নবীরদ্দিন, আলাউদ্দিন সরদার, মো. রোকনুজ্জামান ও হেলাল মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

