জয়নুল আবেদীন রানা : সাঁথিয়া পৌরসভা ও উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় নেন। সাঁথিয়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন্নাহার খানম মিরু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান, যুবদল নেতা মাসুদুল হক মাসুদ প্রমূখ। আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়ে থানা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার নিয়ে দেশে এখনো একটি গোষ্ঠি চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে গণতন্ত্রকামী সবাইকে শামিল হওয়ার আহবান জানান তারা। এছাড়া এ আসনে (৬৮,পাবনা ১) ধানের শীষের মনোনয়ন না দেয়ায় ক্ষোভ করেন বক্তারা। বিএনপির সাঁথিয়ার যেকোন নেতাকে ধানের শীষের মনোনয়ন দেয়ার দাবি জানান তারা। বহিরাগত কিংবা শরিক দলের কাউকে এ আসনে প্রার্থী করা হলে তারা তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

