আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, সূর্য মুখী, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারি, ও অড়হড় ফসল এবং বীজ ও সার বিতরণ “শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এর সভাপতিত্বে এসময় প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম নাজমুল হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এএসএম নাজেম উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হকসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলা ও পৌর সভায় মোট ৩ হাজার ৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ ও এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

