স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের জেলাপাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এ নিয়ে কোনো ধরনের তালবাহানা সহ্য করা হবে না। দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তির লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা যে ভূমিকা রেখেছে, আগামী নির্বাচনেও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি জায়গাতে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। সাধারন মানুষের সংকটে বিপদে সহায়ক শক্তি হিসেবে সামাজিকভাবে নেতাকর্মীদেরকে ভূমিকা রাখতে হবে। ইতোমধ্যেই যুবদলের নেতাকর্মীদের নানামূখী ভালো উদ্যোগ মানুষের কাছে প্রশংসিত হয়েছে, সেই ধারা অব্যাহত রাখতে হবে। কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রায়হান নয়ন, ফারুক হোসেন সুজন, সাইদুল ইসলাম রুপম, মিলন হোসেন সন্টু, আজিজুল হক জিহাদি, ইসলাম শফিকুল ইসলাম শিমুল, রাসেল বিশ^াস, মনোয়ার হোসেন মুন, কাইয়ুম হোসেন, আজিজুল হক লিটন, তাহাজত হোসেন তুষার, শরিফুল ইসলাম জনি, মাহমুদুর রহমান মামুন, মো. সাচ্চু ও সদস্য ওয়ারেস হোসেন মিরন, পারভেজ হোসেন বিপুল, দেলোয়ার হোসেন সুজন,আলাল শেখ, রবিউল ইসলাম মুসাপ, রেজাউল করিম পিকু, কবির হোসেন, রফিকুল আজম রিপন, আবু হানিফ স্বপন, সোলেমান শেখ সুমন, মারুফ খান, হাফিজুর রহমান ফিরোজ, কেরামত আলী তৌফিকুল ইসলাম বাপ্পি, আরিফ খান লনি, মহিদুল ইসলাম, শওকত হামিদ খান বাবু, জাকির হোসেন খান জ্যাকি, মামুন হোসেন মামুন, জহুরুল বিশ^াস, কাউসার জামিল কাউসার, সাজ্জাদ হোসেন জীবন, শরিফুল ইসলাম লিটু, রাকিব হোসেন তন্ময়, আশরফুজ্জামান বাঁধন, সাকিব আহমেদ মুসা,আব্দুল্লাহ আল মামুন কালু। এ ছাড়া আরো সাবেক জেলা যুবদলের সহ সভাপতি রেজাউল করিম, আশরাফ হোসেন উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান পাওয়ার, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম। কর্মসূচিতে জেলা যুবদল, সদর থানা যুবদল, পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

