স্টাফ রিপোর্টার : বাঁশ বোঝাই ট্রাকের চাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। রোববার সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম ভিটাপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ভ্যান চালক আকরাম আলী (৫৬), জাফরাবাদ গ্রামের শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া খাতুন (১৩), পঞ্চমপুর গ্রামের আহম্মদ আলী শেখ এর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। এদের মধ্যে তাসনিয়া পাবনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং তোহা একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে দুজন শিক্ষার্থী ব্যাটারিচালিত ভ্যানে চড়ে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বাঁশ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ছাত্র-ছাত্রী ও ভ্যানচালক নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকা-পাবনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করার পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারেন কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

