নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে পাবনা সদরের মালিগাছায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছেন যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রায়হান নয়ন, সদস্য আরিফ হোসেন লনি, মালিগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, যুবদল নেতা শুকুরাজ সোহেল, এস এম রিছন, আরাফাত, ইব্রাহিম, মাসুদ রানা, মোমিন, ফারুকসহ অনেকে। মালিগাছা ইউনিয়ন যুবদলেরসিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরীফের আয়োজনে ও সার্বিক তত্বাবধায়নে গতকাল বিকালে এ কর্মসূচি পালন করেন তারা। জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রায়হান নয়ন জানান, যুবদলের নেতাকর্মীরা মানব কল্যাণে নানামূখী কর্মকান্ডে সব সময়ই জড়িত ছিলো, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র রক্ষাসহ মানব কল্যাণে যুবদলের নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করে যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

