স্টাফ রিপোর্টার : পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন পাবনার আবুল আহসান খান রেয়ন। সম্প্রতি ঢাকার মালিবাগের স্কাই সিটি হোটেলে এসোসিয়েশনের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়। সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মোহাম্মদ নাজমুল হক, কার্যকরি সভাপতি পদে কফিল উদ্দিন ও মহাসচিব পদে আবুল আহসান খান রেয়ন নির্বাচিত হন। এ খবরে জেলার ব্যবসায়ীদের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়। উল্লেখ্য, রেয়ন পাবনা জেলার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক আলহাজ¦ মরহুম আবুল বরকত খানের ছেলে এবং পাবনা এক্সপ্রেস পরিবহনের স্বত্তাধিকারী। ব্যবসায়ী রেয়ন সকলের কাছে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

