স্টাফ রিপোর্টার : চাটমোহর-পাবনা সড়কের ভবানীপুর কানখোলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নওশের প্রামানিক (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কানখোলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন নওশের প্রামানিক। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়েন নওশের প্রামানিক। এসময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ভ্যান চালক। ঘটনার পর ট্রাক ফেলে রেখেই পালিয়ে যান চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

