স্টাফ রিপোর্টার : পাবনা পৌরসভার সাবেক কমিশনার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম এ কে হাসান হীরার স্ত্রী এবং পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমনের আম্মা শাহনেওয়াজ বেগম গতকাল সকাল আটটায় শালগাড়িয়া হাসপাতাল রোডস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরহেজগার, সদালাপী ও পরোপরকারী শাহনেওয়াজ বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শালগাড়িয়া মহল্লায়। তার মৃত্যুর খবর জেনে আত্মীয়জন, পড়শীরাসহ নানা মহল্লা থেকে অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ মাগরিব শালগাড়িয়া মালিগলি স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে সেখানে সংক্ষিপ্ত কথা বলেন সাত তারা মৎস্য সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ¦ ইমদাদ আলী বিশ^াস মধু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুস আলী খান, মরহুমার দেবর আবুল হাসনাত ও মরহুমার বড় ছেলে লতিফুল ইসলাম জুয়েল। জানাজা নামাজ পরিচালনা করেন শালগাড়িয়া শাহী মসজিদের খতিব মাওলানা সাইফুল আলম। অসংখ্য মানুষ নামাজে জানাজায় শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমার পরিবারের পক্ষ থেকে সকলকে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

