নিজস্ব প্রতিনিধি : জলবায়ু ও সবুজায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে জেলার সাঁথিয়া উপজেলার এম.সি. কে আলিম মাদ্রাসায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি মো. আহমাদুল্লাহ ও জলবায়ু ও সবুজায়ন সংস্থার চেয়ারম্যান নুরুল ইসলাম কামাল (গাছ কামাল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ কে এম আব্দুল হামিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ুর বিরুপ প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে এবং পরিবেশ উপযোগী শুদ্ধ নি:শ^াসের জন্যই সকলকে গাছ রোপণ করতে হবে। আমাদের প্রকৃতিকে সুন্দর রাখার পাশাপাশি মানব উপযোগী পরিবেশ বিনির্মানে দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। গাছ কামাল হিসেবে পরিচিত পাবনা সদরের গঙ্গারামপুর গ্রামের ছেলে নুরুল ইসলাম কামাল জেলার নানাস্থানে পরিবেশককে উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সবুজ বিপ্লবের প্রত্যয় নিয়ে তিনি কাজ করছেন বলে সেমিনারে উল্লেখ করে অভিভাবকদেরকেও এ বিষয়ে উদ্যোগী হবার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

