স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটমোহর থেকেই দলীয় মনোনয়নের দাবিতে নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জার্দিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার সমর্থনে এই বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলের নেতাকর্মীরা। চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব এবং বিএনপি নেতা পালন সরকার, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুম আকাশ প্রমূখ। বক্তারা বলেন, চাটমোহরের তৃণমূল নেতাকর্মীদের সুখ দুখের সাথী হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলেন। সহ্য করেছেন নানামূখী নির্যাতন, চরম দুর্দিনে কর্মীদের ও তাদের পরিবারের খোঁজখবর রেখেছেন। ন্যায্যত দলের মনোনয়নের হকদার তিনি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাসাদুল ইসলাম হীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। ফলে তাঁকেই এবার দলীয় মনোনয়ন দিয়ে চাটমোহরে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। কর্মসূচিতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

