স্টাফ রিপোর্টার : অনলাইন প্লাটফর্ম অল ইন ওয়ানের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান উদ্যোক্তা মেলায় সুরের মুর্চ্ছনায় দর্শকদের মুগ্ধ করেছে তরুনদের গড়া নতুন ব্যান্ডদল আবেশ। অপরূপ ভঙ্গিমাঘেরা তাদের পরিবেশনা প্রশংসিত হয়েছে মেলাতে আসা অসংখ্য মানুষদের কাছে। তারা দশটি গান পরিবেশ করেছে একনাগারে। দলটিতে ভোকালে ছিলো আকাশ, লিড গিটারে ছিলো অহি, রিদম এ ছিলো সামি, বেস্ গিটারে ছিলো লামিম ও ড্রামস্ এ ছিলো মিশু। অল ইন ওয়ানের এই মেলাতে ৫৩ জন উদ্যোক্তা ৫৩ টি ষ্টল নিয়ে অংশ গ্রহন করেছেন। মেলা চত্বরে প্রতিদিনই উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। প্রতিদিন সন্ধ্যায় নৃত্য আর গানে জমজমাট মেলা চত্বর। সিরাজগঞ্জের ফারুক মন্ডলের সিরাজগঞ্জ আচার ভান্ডারে ভিন্ন স্বাদের হরেক রকম আচারের দোকানে নানাবয়সী মেয়েদের ভীড় লক্ষ্যনীয়। ব্যবসায়ী সুলতান আহমেদের ষ্টল মনিরা নার্সারীতে নানান জাতের নয়নকাড়া ক্যাকটাসসহ হরেক রকম ফুলের চারা দেখে কিনতে ভীড় করছেন দর্শকেরা। মেলা চত্বরের খাবারের দোকানগুলোর মাঝে নারী উদ্যোক্তা মুর্শিদা মিম এর ষ্টল মিম কিচেন এন্ড পেস্টিশপ এ ভোজন বিলাসীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। স্টলটির মালিক মুর্শিদা মিম একের পর এক নানার রকমের খাবার তৈরি করছেন, শেষ হয়ে যাচ্ছে দেদারছে। কয়েকজন ক্রেতা জানালেন খুবই মজাদায়ক সব আইটেম এখানে রয়েছে। অনেকেই দাড়িয়ে খাচ্ছেন, অনেকে পার্সেল করে নিয়ে যাচ্ছেন খাবার। অল ইন ওয়ান প্লাটফর্মের চিফ এডমিন নাজনীন খান কেয়া, এডমিন সামারা ইহাম ও এডমিন সিরাজুল ইসলাম জমজমাট এই উদ্যোক্তা মেলার সার্বিক তত্বাবধায়ন করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

