স্টাফ রিপোর্টার : জেলার ঈশ^রদীতে প্রায় ৫ হাজার রোগীর চিকিৎসা সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব উচ্চ বিদ্যালয়ে মাঠে অধ্যাপক আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার দিনভর এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। কিন্তু আমাদের দেশে চিকিৎসা সেবা কিছুটা দুর্বল রয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তাতে ঈশ^রদীর প্রান্তিক মানুষগুলো উপকৃত হবে। আশা করি এভাবে আমাদের এগিয়ে আসলে আমাদের চিকিৎসা সেবায় উন্নত লাভ করতে পারবো। অধ্যাপক আবু তালেব মন্ডল জানান, ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসা চিকিৎসা সেবা দিচ্ছেন। আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে। শুধু চিকিৎসা সেবা নয় যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের ওষুধ দেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

