স্টাফ রিপোর্টার : ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের চৌকষ অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়কের দিকনির্দেশনায় গত ২৩ অক্টোবর বিকালে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর নামকস্থানে সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পাশে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী মো. লালন (২৭) কে। ধৃত লালন রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা মহল্লার মরহুম বাবুর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

