স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, দেশের প্রয়োজনে দেশপ্রেমিক মানুষদের প্রয়োজনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুুনিশ্চিত করতে হবে। দেশের মানুষ গেলো ১৭ বছরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কথা বলতে পারেনি। জুলুম নির্যাতন গুম খুনের মধ্য দিয়ে তাদের কন্ঠরোধ করে রাখা হয়েছিলো। এবারে মানুষের ভোটের বিপ্লবের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশপ্রেমিক মানুষদের সরকার গঠন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের প্রান্তিক মানুষদের কাছে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিতে হবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, কোনো তালবাহানা দেশের মানুষ সহ্য করবে না। কোনো অপশক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের দমিয়ে রাখতে পারবে না। গতকাল বিকালে পুস্পপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি কে এম মুসা। প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। সম্মানিত অতিথি ছিলেন পাবনা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। বিশেষ বক্তা ছিলেন রুহুল আমিন মেম্বার। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম মনা। সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

