পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে ‘হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড অ্যান্ড আইইএলটিএস প্রিপারেশন’ বিষয়ে এক সেমিনার বিশ^বিদ্যালয়ের কনভেনশন হলে গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। সেমিনারে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা গুগল ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক। রিসোর্স পারসন ছিলেন কানাডার টিচিং অ্যান্ড এডুকেশনাল লিঙ্গুইস্টিকের এমএড এবং কেমব্রিজ সিইএলটিএ সার্টিফায়েডপ্রাপ্ত সজিবুল ইসলাম। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের ডেডিকেশন থাকতে হবে এবং পারতে হবে। উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যেতে হবে এবং দেশে এসে দেশ গড়ায় অবদান রাখতে হবে। আমরাও পারি; এটা তোমাদের প্রমাণ করতে হবে।’ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, বিদেশে যেতে হলে আমাদের ভাষার দক্ষতা দরকার। সারা দুনিয়াতে প্রতিযোগিতা বাড়ছে; সেখানে টিকে থাকতে হলে ইংরোজি ভাষা জানতে হবে। উন্নত দেশে যেতে হলে আইইএলটিএসে ভালো স্কোর পেতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করবো। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

