পাবনা জেলা অটো টেম্পু অটোরিক্সা ও ট্যাক্সি মালিক সমিতির ১১ এপ্রিল, ২০২৫ এ অনুষ্ঠিত নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. নাজমুল হোসেন শাহিন গত ২৩ অক্টোবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, অত্র সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত ১১/০৪/২০২৫ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টা থেকে শুরু হয় ভোট গননা। ভোট গননার শেষ পর্যায়ে রাত ১১টা ২৪ মিনিটের সময় ছাতা মার্কার সভাপতি পদপ্রার্থী আবু জাফর মো. আল মাসুদ মিন্টু ভোট কম পাওয়ায় পরাজয় নিশ্চি ভেবে ২০/২৫ জন বহিরাগত উশৃঙ্খল লোকজন নিয়ে বিনা অনুমতিতে জোর পূর্বক ভোট গননার রুমে প্রবেশ করে ব্যালট পেপার, গননার সিট ও যাবতীয় কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পাবনা সদর থানা কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে তদন্ত করে তদন্ত রিপোর্ট দিলে উক্ত রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহন করে। এদিকে নির্বাচনের কোনো কাগজপত্র না থাকার কারনে নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হলো না উল্লেখ করে সার্বিক বিবেচনায় তিনি জানান গত ১১/০৪/২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচন বাতিল বলে ঘোষনা করা হলো। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
