মাসুদ রানা : শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনে আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আটঘরিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দিন গতকাল শনিবার শিক্ষার্থীদের ক্লাশ নিয়েছেন শিক্ষকবৃন্দ। উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবোত্তর বালিকা বিদ্যালয়, খিদিরপুর ডিগ্রী কলেজ, মাজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা, একদন্ত উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গতকাল ক্লাশ চালান শিক্ষকেরা। প্রধান শিক্ষক আফতাব হোসেন জানান বেশ কয়েকদিন শিক্ষকদের কর্মবিরতির কারনে শিক্ষার্থীরা যে ক্ষতির মধ্যে পড়েছিলো, তা কাটিয়ে উঠতে আমরা বার্ষিক পরীক্ষার আগের শনিবারগুলিতে ক্লাস নিয়ে তা পুষিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহন করেছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো জানান আজকে শনিবার ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও শিক্ষকবৃন্দ পুরো ক্লাশ করিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

