স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও এ বি ট্রাষ্টের চেয়ারম্যান এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, সমাজকে উজ্জল ও আলোকিত করতে নিজ নিজ পরিসর থেকে সকলকে কাজ করে যেতে হবে। আমাদের প্রিয় পাবনা নানাক্ষেত্রে অতীত ঐতিহ্যে সমুজ্জল রয়েছে। সেই ঐতিহ্যের ধারা আমাদেরকে ধরে রাখতে হবে। সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমরা পাবনাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত আলোকিত শহর সৃষ্টির মাধ্যমে আমরা তাদের জন্য উপযোগী পরিবেশ রেখে যেতে চায়। এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ববোধ ও দায়বদ্ধতা। নিজেকে সুন্দর রাখা, নিজের সমাজকে সুন্দর রাখার চেষ্টা, অসহায় মানুষের পাশে দাড়ানোর কর্তব্যবোধ এটুকু থাকলেই আমরা সকলে একসাথে এক অসীম সৌন্দর্যের ধারা সৃষ্টি করতে পারি। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের পাবনাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি। বৃহস্পতিবার রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনলাইন প্লাটফরম অল ইন ওয়ান আয়োজিত নয় দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অল ইন ওয়ানের চিফ এডমিন নাজনীন খান কেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রধান কথা সাহিত্যিক আখতার জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ন আহবায়ক ও এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আফজাল হোসেন রাজা, সদর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মনির, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সনজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, অল ইন ওয়ানের উপদেষ্টা ইলিয়াস আহমেদ হিমেল রানা, সিনিয়র উদ্যোক্তা আরমান আরা করবী, আজকের জয়িতার এডমিন নিপা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্লাটফরম এর এডমিন সিরাজুল ইসলাম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন অল ইন ওয়ান এর এডমিন ও মেলার কো-অর্ডিনেটর সামারা ইহাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশিষ্ট নৃত্য শিল্পী ও নৃত্য প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝড়ার পরিচালনায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে নববেশ নৃত্য একাডেমির শিল্পীরা। অসংখ্য দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ও মেলা চত্বরে থাকা ৫৩ টি ষ্টলের ৫৩ জন নারী উদ্যোক্তার নয়নকাড়া দৃষ্টিনন্দন নানা পণ্য ঘুরে ঘুরে দেখেন। এই মেলা ত্রিশ অক্টোবর শেষ হবে বলে আয়োজকেরা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

