মাসুদ রানা : আটঘরিয়ায় বিশ্রামপুর গ্রামে রতনের বাড়ীতে সোমবার দিবাগত গভীর রাতে গরু বিক্রির টাকা চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে জাহিদুল নামক এক চোর। এসময় চোরের কাছে থাকা অস্ত্রের আঘাতে হুমায়ন নামক এক ব্যক্তি গুরুতর জখম হয়। আহত হুমায়নের পিতার নাম রতন আলী। জানা যায়, গরু বিক্রি করে বাড়িতে প্রায় ২ লাখ টাকা রাখা হয়। এদিন গভীর রাতে চুরির উদ্দেশ্যে রতনের বাড়ীতে চোর হানা দেয়। এ সময় রতন ও তার ছেলে হুমায়ূন বাঁধা দেয় এবং তাদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। এসময় হুমায়ূন চোরকে ঝাপটে ধরে চিৎকার শুরু করতে থাকে। এতে বাড়ীর ও আশপাশের লোকজন ছুটে এসে চোরকে হাতে নাতে আটক করে। চোরের হাতের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় হুমায়ন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

