স্টাফ রিপোর্টার : ৭ দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, পাবনা জেলা শাখা। গতকাল সোমবার সকাল ১১টায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা পাবনা কামিল (আলিয়া) মাদ্রাসা প্রাঙ্গণে একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার প্রধান ও শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে ফেডারেশনের পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. ইদ্রিস আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সহ সভাপতি এ এস এম আব্দুল্লাহ, শহীদ এম মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের জেলা সভাপতি রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রতিনিধি মাওলানা জাকারিয়া হুসাইন, অধ্যক্ষ আনোয়ার হোসাইন, অধ্যক্ষ আনছার উল্লাহ, ইংরেজি বিভাগের অধ্যাপিকা সাইয়েদা সেলিনা বানু কাকলি, আটঘরিয়া উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম এবং ফেডারেশনের সভাপতির পক্ষে বক্তব্য দেন উপাধ্যক্ষ আবদুল লতিফ। বক্তারা তাদের বক্তব্যে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষক সমাজ দেশের বিবেক। তাঁদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তিগত নয়, বরং এটি শিক্ষা ও মানবতার ওপরও আঘাত। তাঁরা আহত শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও একটি টেকসই ও যুগোপযোগী শিক্ষা নীতিমালার অভাব আজ শিক্ষাখাতের মূল সংকট। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থার কাঠামোগত সংস্কারের জন্য এই ৭ দফা দাবি উত্থাপন করেছে, যা বাস্তবায়িত হলে একটি নৈতিক, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তারা তাদের ন্যায্য দাবি বাড়ি ভাড়া ভাতা ৪৫%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা নির্ধারণ, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১০৮৯টি ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত করণ, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করা এবং স্বৈরাচারী আমলে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম শিক্ষকদের দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে তা প্রেরণের আশ^াস প্রদান করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

