স্টাফ রিপোর্টার : হৃদয়ে পাবনা ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সপ্তাহ ব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা শেষ হয়েছে গতকাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, রানা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ^াস রানা, জেলা ড্যাবের সাধারন সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান ও দৈনিক খবর বাংলার সম্পাদক ডা. আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তারা বলেন যে কোনো গঠনমূলক উদ্যোগ মানুষকে আলোকিত করে। সামাজিক অবক্ষয় থেকে তরুন তরুনী ও যুবক যুবতীদের দুরে রাখতে উদ্যোক্তা মেলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকা শুভ উদ্যোগ। শুধু তাই নয়, নিজের স্বনির্ভরতার দিগন্ত উন্মোচন করে এ ধরনের উদ্যোগ। নিজ নিজ পরিসর থেকে সমাজকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবার প্রয়াস রাখতে হবে। তাহলেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে সমাজ। অনুষ্ঠানে মেলা ঘিরে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন হৃদয়ে পাবনার সভাপতি সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আর কে আকাশ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও গীতিকার আলমগীর কবির হৃদয়। সার্বিক তত্বাবধায়নে ছিলেন মেলার প্রধান সমন্বয়কারী নারী উদ্যোক্তা সোনিয়া খাতুন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় অংশ নেওয়া স্টলগুলো হলো : প্রিয়া ফ্যাশন (উদ্যোক্তা শারমীন আক্তার প্রিয়া), মনিরা নার্সারী (সুলতান মাহমুদ), বর্ণিল ফ্যাশান হাউজ (রাজিয়া সুলতানা), আলী এন্ড আদিস কালেকশনস (উদ্যোক্তা রোকেয়া সুলতানা), সাজঘর এন্ড টয়েস (রত্না রহমান), আদিত্যা’স কালেকশন (আদিতা নাসরিন), সহি হস্তশিল্প (মহসিনা খাতুন সেতু), টিআরএস ফ্যাশন (শারমিন সীমা), স্নিগ্ধা কিডস এন্ড গিফট, সুন্নাতি শপ (সজিব হোসেন), নকসি পিঠার সাজ (রাসেল শিকদার), সোনিয়া কিচেন (সৈয়দা সোনিয়া খাতুন), হেলথ্ এন্ড হাইজিন কেয়ার (মেহেদী দীলদার), ঝিনুক মহিলা উন্নয়ন সমিতি (আছমা আক্তার), দেশোয়ান (সোহাগ), বাবা মায়ের দোয়া স্টোর (শহিদুল ইসলাম), ঘরোয়া ভোজন (সাবরিনা আক্তার নিশি), ড্যাজেল বাইট (সুমাইয়া হাসান পুষ্পিতা), আয়াত কিচেন (নিশাত সুলতানা), শুকুর স্টোর (শুকুর আলী শেখ), সাবিহা হ্যান্ডিক্রাফট (রাশেদুল ইসলাম), সুমি ফুচকা হাউজ (সুমি আক্তার), আকাশ ফুড ভ্যালি (গোলাম মাওলা), স্বপ্নকুটি বুটিক্স ফ্যাশন (সেলিনা ইসলাম), পিওর ফুড (সুমাইয়া ফেরদৌস সোনিয়া), আদর ফুড প্রোডাক্ট (জিনিয়া আফরোজ), শিল্প সমীকরণ (হুসনে আরা), পারিজা’স কেক হাউজ (শর্মিলা ইয়াসমিন), লাভ শপ (আবুল কালাম আজাদ), হিউম্যানিটি লাইট (ডক্টর এসকে মহাইমান), পাবনা বেবী টয়েচ (জান্নাতুল ফেরদৌস প্রিয়া), আঁখি বুটিকস্ (আঁখি খাতুন), নূর এন্টারপ্রাইজ (মিজান সিকদার), সিরাজগঞ্জ আচার ভান্ডার (ফারুক মন্ডল), ইলা ফ্যাশন (মারুফা ইয়াসমিন ইলা), গহনা বাড়ি (রনি মিয়া), আল রিহান পারফিউম (আ. রহমান সুমন), সোয়াদ এন্টারপ্রাইজ (অভি), পড়শি বুটিকস্ (মালা সরকার), আর আর লেডিস ফ্যাশন (রুমন সুলতানা), গিফট স্টোরি এন্ড ফ্যাশন (ফাতেমা নুসরাত), আমরা নারী, আমরাই পারি (শারাবান তহুরা), ইয়ানুর ফ্যাশন (রিতা), শাহী চটপটি (আয়শা সীমান্ত খান), ফিহা হ্যান্ডিক্র্যাফট (শাপলা খাতুন), রিয়াদ নার্সারি (অব্দুল্লাহ বিশ^াস), সোডা এক্সপ্রেস (পিয়াস হাসান হিমেল)সহ মোট ৫৩টি স্টল। মেলার ৫৩টি স্টলের মধ্যে অধিকাংশই ছিল নারী উদ্যোক্তাদের। পাট, বাঁশ-বেতের তৈরি সামগ্রী, বিভিন্ন রকমের কেক, পিঠা পুলি, খই, খুরমা, ফুচকা, চটপটি, আঁচার ও জামাকাপড়, গাছ, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য এ মেলার স্টলে স্থান পেয়েছে। এছাড়াও মেলা চত্বরে প্রতিদিন ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন শ শ নারী পুরুষের ভীড় ছিলো লক্ষ্যনীয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

