আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলার চাঁদভা ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা কুমারেশ^রপুর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন আকুব্বর হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিম উদ্দিন। চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লার সার্বিক তত্বাবধায়নে এসময় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমূখ। এ সময় পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আইতুল, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাদ্দাম, চাঁদভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, ছাত্র নেতা আশরাফুল আলমসহ উপজেলা বিএনপি, চাঁদভা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে কাজ করে যাবার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

