নিজস্ব প্রতিনিধি : পাবনার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান ৬ দিনব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলাতে গতকাল মঞ্চে অনুষ্ঠিত হয় শিশুদে আবৃত্তি প্রতিযোগিতা। মেলার উদ্যোক্তা সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মী আর কে আকাশ ও নারী উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত প্রতিযোগিতা কার্যক্রম পরিচালনা করেন কবি ও গীতিকার আলমগীর কবির হৃদয়। বিচারক ছিলেন আবৃত্তিকার রওশন আক্তার রুশো, আলমগীর কবির হৃদয়, পলাশ আব্দুল্লাহ ও নীলিমা নীল। অসংখ্য অভিভাবক ও দর্শক প্রতিযোগীতা উপভোগ করেন। মেলাচত্বরে গতকাল সন্ধ্যা থেকে রাত দশটা অবধি ছিলো নানা বয়সী নারী পুরুষের উপচে পড়া ভীড়। বিক্রির বেশ ভালো হচ্ছে বলে জানান আয়োজকেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

