স্টাফ রিপোর্টার : মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস উল্টে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার ঈশ^রদীর দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ্ আলী পরিবহনের একটি বাস উপজেলার চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আটকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রূপপুর গ্রীন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, চাঁদ আলী মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছে, তবে এতে কেউ নিহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে পড়ে থাকা কাদা-মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই দুর্ঘটনা ঘটতে পারে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

