পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে শিক্ষকদের জন্য ‘কোর্স ফাইল অ্যান্ড কোর্স আউটলাইন প্রিপারেশন’ বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা গতকাল রোববার সকাল ১০টায় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। রিসোর্স পার্সন থেকে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন। দ্বিতীয় ব্যাচে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রথম ব্যাচে বিশ^বদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের হাতে-কলমে শেখা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সব বিভাগকে আউটকাম বেজড কারিকুলাম (ওবিই) করতে হবে। শিক্ষা কারিকুলামকে আধুনিক করতে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সুবিধা প্রদান করা হবে। সীমিত সম্পদের মধ্যে আপনাদের সর্বোচ্চটুকু দিতে হবে। কর্মশালার রিসোর্স পারসন (সম্পদ ব্যক্তি) থেকে রিসোর্স নিতে হবে।’ সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর আলম। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসফাকুর রহমান। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

