বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- বি-১৫৯২ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত), কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকার নির্দেশনা অনুযায়ী পাবনা সড়ক বিভাগাধীন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা নির্বাহী সংসদ পাবনা কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করা সহ ২৭ মামলার নীতিমালা চুড়ান্তকরণ এবং ২৭ মামলায় ৭ মামলা অন্তর্ভূক্ত করার দাবী নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গতকাল সকালে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আশরাফ আলী, সাধারণ সম্পাদক আঁকি সিরাজ উদ্দীন সহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃব্ন্দৃ এবং সাধারণ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে কর্মচারীদের ৭ দফা দাবী আদায়ের দাবিতে বক্তব্য দেন আঁকি সিরাজ উদ্দীন, সাধারন সম্পাদক, খোকন আলী সহ-সভাপতি, সানোয়ার হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক, বাপ্পি হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, লতিফুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক, মাহবুব প্রামানিক, প্রচার সম্পাদক এবং আসাদুল ইসলাম, নির্বাহী সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত জুলাই মাস থেকে প্রায় ৪ মাস যাবত মাস্টাররোল কর্মচারীর বেতন ভাতাদি বন্ধ রয়েছে, তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে বেতন বৃদ্ধিসহ পরিবার পরিজন নিয়ে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। সমাপনী বক্তব্য দেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আশরাফ আলী। উল্লেখ্য, শ্রমিক কর্মচারীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচী অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

